Tuesday, June 16, 2015

ধনে পাতা ঃ সকল কাজের কাজি

ধনে পাতা।বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে খাবার সুস্বাদু ও রুচিদায়ক করতে ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। বহুল প্রচলিত ও সমাদৃত এ ছোট গাছটি মূলত শীতকালীন হলেও বর্তমানে প্রায় সারা বছরই কম-বেশি বাজার এ পাওয়া যায়। অনেকেই শখের বশেও বসত বাড়ির আঙিনায় বা ছাদে লাগিয়ে থাকেন।
 আমরা প্রায় সবাই এ সবজিটির সাথে পরিচিত হলেও খুব কম মানুষই এর উপকার সম্পর্কে জানি। বহু খাদ্য গুনে সমৃদ্ধ এ সবজিটি আমাদের যেসব উপকার করে আসুন তা জেনে নেই চটজলদি করে-

  • ধনে পাতা হজমে সাহায্য করে এবং বদহজম রোধ করে।
  • ধনে পাতা লৌহ এর ভাল উৎস। ফলে রক্ত পরিশুদ্ধ করতে সহায়তা করে।
  • অন্ত্রে গ্যাস সৃষ্টিকে বাধা দেয়।
  • ভিটামিন এ, সি, ফসফরাস অ ক্লোরিন এর ভাল উৎস।
  • ক্ষতিকর চর্বি কমাতে সহায়তা করে।
  • বাতরোগ হতে মুক্ত রাখে।


No comments:

Post a Comment